প্রশিকা এনজিও নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে । আবেদন করতে প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চপর্যায়ের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা ডাকযোগে, কুরিয়ারে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
একনজরেঃ প্রশিকা এনজিও নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র |
| প্রকাশের তারিখ | ৫ নভেম্বর ২০২৬ |
| পদসংখ্যা | ১টি |
| লোকবল নিয়োগ | ১ জন |
| চাকরির ধরন | বেসরকারি |
| আবেদনের মাধ্যম | ডাকযোগ, কুরিয়ার, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে |
| আবেদন শুরুর তারিখ | ৫ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ২০ নভেম্বর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://proshikabd.com/ |
প্রতিষ্ঠানের নামঃ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নামঃ প্রধান নির্বাহী (Chief Executive)
দায়িত্বঃ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মকৌশল তৈরি এবং বাস্তবায়ন করা। বার্ষিক বাজেট প্রণয়ন ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা। দক্ষ কর্মী নিয়োগ, মূল্যায়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা করা। দাতা সংস্থা, অংশীদার ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা। নতুন প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই ও বাস্তবায়ন করা।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে অন্যূন পঞ্চম গ্রেডের চাকরির অভিজ্ঞতা।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১০ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, আবেদনের সুযোগ থাকছে ১৮ নভেম্বর পর্যন্ত
বেতনঃ আলোচনা সাপেক্ষে
চাকরি ধরনঃ চুক্তিভিত্তিক ।
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।
প্রার্থীর বয়সঃ ০১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৫৫ বছর ।
কর্মস্থলঃ ঢাকা।
কারা আবেদন করবেনঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, আর্থিক প্রতিষ্ঠান কিংবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদে কমপক্ষে ১০ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা প্রশিকা এনজিওর প্রধান নির্বাহী পদে আবেদন করতে পারবেন।
কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের একটি পরিচিত বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পদটি অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জন্য নেতৃত্বের দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে পারে।
আরও পড়ুনঃ অভিজ্ঞতা ছাড়াই উপায়-এ ক্যারিয়ার গড়ার সুযোগ – আবেদন শেষ ২০ নভেম্বর
যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের শেষ সময়ঃ ২০ নভেম্বর ২০২৬।
আবেদন করবেন যেভাবেঃ আনেদনের বিস্তারিত দেখুন এখানে। এবং আবেদন করতে পারবেন ডাকযোগে, কুরিয়ারে, সরাসরি অথবা [email protected] ই-মেইলের মাধ্যমে।
সূত্রঃ প্রশিকা অফিশিয়াল ওয়েবসাইট।
1 thought on “প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – প্রধান নির্বাহী পদে চাকরি, আবেদন শেষ ২০ নভেম্বর”