ব্র্যাক ব্যাংক নিয়োগ ২০২৬ প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট সার্ভিসেস বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে ৯ নভেম্বর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু ৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ১৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
একনজরেঃ ব্র্যাক ব্যাংক নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ব্র্যাক ব্যাংক পিএলসি |
| প্রকাশের তারিখ | ৯ নভেম্বর ২০২৬ |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরন | বেসরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ৯ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ১৮ নভেম্বর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.bracbank.com/bn |
প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নামঃ অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগঃ অ্যাকাউন্ট সার্ভিসেস
দায়িত্বঃ অ্যাকাউন্ট সার্ভিসেস কার্যক্রম পরিচালনা, গ্রাহকের KYC ও CDD সংক্রান্ত তথ্য যাচাই, করপোরেট অ্যাকাউন্ট অনবোর্ডিং তদারকি, টিম পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রাহকসেবা ও কার্যক্রমের মান বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি শিক্ষাজীবনে সন্তোষজনক একাডেমিক ফলাফল থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ MS Word ও Excel ব্যবহারে দক্ষতা, ব্যাংকিং বিষয়ে ভালো জ্ঞান এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।অভ্যন্তরীণ ও বাহ্যিক গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার জন্য ভালো যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ অভিজ্ঞতা ছাড়াই উপায়-এ ক্যারিয়ার গড়ার সুযোগ – আবেদন শেষ ২০ নভেম্বর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
চাকরি ধরনঃ ফুলটাইম
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।
প্রার্থীর বয়সঃ উল্লেখ নেই।
কর্মস্থলঃ প্রধান কার্যালয়, ঢাকা।
কারা আবেদন করবেনঃ স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং আর্থিক সেবা খাতে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।কাজের মাধ্যমে ব্যাংকিং খাতে নিজের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ ২০২৬- এসএসসি ও এইচএসসি পাসেই আবেদন
যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের শেষ সময়ঃ ১৮ নভেম্বর ২০২৬।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ ব্র্যাক ব্যাংক পিএলসি অফিশিয়াল ওয়েবসাইট।