ব্র্যাক একাডেমি শিক্ষক নিয়োগ ২০২৬ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে । প্রতিষ্ঠানটি শিক্ষকপদে জনবল নিয়োগের উদ্দেশ্যে ৯ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ১৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । শিক্ষাদানে আগ্রহী এবং প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
একনজরেঃ ব্র্যাক একাডেমি শিক্ষক নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ব্র্যাক এনজিও |
| প্রকাশের তারিখ | ৯ নভেম্বর ২০২৬ |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরন | বেসরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ৯ নভেম্বর ২০২৬ |
আবেদনের শেষ | ১৯ নভেম্বর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.brac.net/ |
প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক এনজিও
পদের নামঃ শিক্ষক ( ব্র্যাক একাডেমি)
দায়িত্বঃ BRAC Academy-এর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ও কার্যকর পাঠদান করা। পাঠ পরিকল্পনা, শিক্ষাসামগ্রী এবং মূল্যায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় মতামত দেওয়া। সহশিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণ করা। একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য সহকর্মী এবং Head Teacher-এর সঙ্গে সমন্বয় করে কাজ করা।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত ও অনুমোদিত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি, গণিত বা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতাঃ MS Office, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে মৌলিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ পূর্ব অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – প্রধান নির্বাহী পদে চাকরি, আবেদন শেষ ২০ নভেম্বর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
চাকরি ধরনঃ ফুলটাইম
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।
প্রার্থীর বয়সঃ নির্ধারিত নয়।
কর্মস্থলঃ বগুড়া, ঢাকা (দক্ষিণখান), ঢাকা।
কারা আবেদন করবেনঃ যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। ইংরেজি, গণিত বা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা।
কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সহশিক্ষামূলক কার্যক্রমে কাজ করার মাধ্যমে বাস্তব শিক্ষাদানের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। পাশাপাশি সহকর্মী ও Head Teacher-এর সঙ্গে কাজ করার মাধ্যমে একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।
আরও পড়ুনঃ ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, আবেদনের সুযোগ থাকছে ১৮ নভেম্বর পর্যন্ত
যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের শেষ সময়ঃ ১৯ নভেম্বর ২০২৬।
আবেদন করবেন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ ব্র্যাক অফিশিয়াল ওয়েবসাইট।