এইচএসসি পাসে বিকাশে চাকরির সুযোগ, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত

Lima

October 6, 2026

এইচএসসি পাসে বিকাশে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশে টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে ৪ অক্টোবর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এ পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন শুরু হয়েছে ৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ এইচএসসি পাসে বিকাশে চাকরি

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নামবিকাশ লিমিটেড
প্রকাশের তারিখ৪ অক্টোবর ২০২৬
পদসংখ্যা২ টি
লোকবল নিয়োগ২ জন
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ১৩ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.bkash.com/

প্রতিষ্ঠানের নামঃ বিকাশ লিমিটেড

পদের নামঃ টেকনিশিয়ান

বিভাগঃ ডেটা সেন্টার অপারেশনস

দায়িত্বঃ যন্ত্রপাতিতে কোনো অ্যালার্ম দেখা দিলে তা পর্যবেক্ষণ করা, প্রাথমিকভাবে সমস্যার কারণ নির্ণয়ের চেষ্টা করা এবং প্রয়োজন অনুযায়ী অ্যালার্ম Acknowledgement/Reset করতে হবে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট টিম বা ভেন্ডরের কাছে বিষয়টি জানাতে হবে। প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।

চাকরি ধরণঃফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান ।

অন্যান্য যোগ্যতাঃ  নেটওয়ার্ক, পাওয়ার ও কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি MS Word ও Excel-এর মৌলিক জ্ঞান ।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ স্বপ্ন সুপার শপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-৩০ পদে চাকরির সুযোগ

বেতনঃ আলোচনা সাপেক্ষে

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।

প্রার্থীর বয়সঃ ২৩ থেকে ৩৫ বছর পর্যন্ত ।

কর্মক্ষেত্রঃ অফিসে

কর্মস্থলঃ যশোর ।

কারা আবেদন করবেনঃ  যারা এইচএসসি বা ডিপ্লমা পাস করেছেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন । নেটওয়ার্ক, পাওয়ার ও কুলিং সিস্টেম সম্পর্কে মৌলিক জ্ঞান আছে এমন প্রার্থী আবেদন করতে পারবেন ।

এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ ডেটা সেন্টার ও টেকনিক্যাল অবকাঠামো নিয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য এই চাকরিটি বিবেচনা করার মতো হতে পারে।  যাদের LAN, FC, পাওয়ার ক্যাবলিং, র‍্যাক ইনস্টলেশন ও ডেটা সেন্টার ইকুইপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা নিজেদের দক্ষতা আরও কাজে লাগানোর সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন ।

আবেদনের শেষ সময়ঃ ১৩ অক্টোবর ২০২৬ ।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।

সূত্রঃ বিকাশ অফিশিয়াল ওয়েবসাইট ।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks