বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৬ অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগে । গত ২২ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনী অফিশিয়াল ওয়েবসাটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । তবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন ।
একনজরেঃ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নৌবাহিনী |
| প্রকাশের তারিখ | ২২ আগস্ট ২০২৬ |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরণ | সরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১৫ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ | ৬নভেম্বর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://joinnavy.navy.mil.bd/ |
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ নৌবাহিনী
পদের নামঃ অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
আরও পড়ুনঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি, ১৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ
বেতনঃ সরকার কর্তৃক নির্ধারিত ।
প্রার্থীর ধরণঃ নারী-পুরুষ উভয়েই ।
প্রার্থীর বয়সঃ সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর ।
শারীরিক যোগ্যাতঃ
পুরুষ প্রার্থীদের জন্য – উচ্চতা– ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (১৬২.৫ সেন্টিমিটার)। ওজন: ৫০ কেজি (উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী সশস্ত্র বাহিনীর মেডিকেল বোর্ড দ্বারা কম-বেশি হতে পারে)। বুক: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি। চোখের দৃষ্টি: এক্সিকিউটিভ শাখার জন্য ৬/৬ এবং অন্যান্য শাখার জন্য ৬/১২ (চশমাসহ)।
নারী প্রার্থীদের জন্য: উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি (১৫৭.৪৮ সেন্টিমিটার)। ওজন: ৪৭ কেজি (উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী সশস্ত্র বাহিনীর মেডিকেল বোর্ড দ্বারা কম-বেশি হতে পারে)। বুক: স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি।চোখের দৃষ্টি: এক্সিকিউটিভ শাখার জন্য ৬/৬ এবং অন্যান্য শাখার জন্য ৬/১২ (চশমাসহ)।
যেসব সুবিধা পাবেনঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদন ফিঃ ১০০০ টাকা।
এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ প্রশিক্ষণ শেষে সরাসরি বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার (সাব-লেফটেন্যান্ট) হিসেবে কমিশন লাভ করবেন, যা সমাজে অত্যন্ত মর্যাদাপূর্ণ। আকর্ষনীয় বেতন স্কেল ও ভাতার সুবিধা ।
আরও পড়ুনঃ
আবেদনের শেষ সময়ঃ ৬ নভেম্বর ২০২৬ ।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ বাংলাদেশ নৌবাহিনী অফিশিয়াল ওয়েবসাইট ।