এসবিএসি ব্যাংক নিয়োগ ২০২৬ নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ক্যাশ অফিশিয়াল পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন । বেসরকারি বানিজ্যিক প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) ৪ অক্টোবর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করছে । স্নাতক পাসেই করা যাবে আবেদন । আবেদন শুরু হয়েছে ৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
একনজরেঃ এসবিএসি ব্যাংক নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি |
| প্রকাশের তারিখ | ৪ অক্টোবর ২০২৬ |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরণ | বেসরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ৪ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ | ২৫ অক্টোওর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.sbacbank.com/ |
প্রতিষ্ঠানের নামঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।
পদের নামঃ ক্যাশ অফিশিয়াল ।
দায়িত্বঃ স্বল্পতম সময়ে দক্ষতার সঙ্গে গ্রাহকদের নগদ টাকা জমা গ্রহণ ও উত্তোলনের অর্থ প্রদান সম্পন্ন করা। ক্যাশ বিভাগে উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করা। ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা। গ্রাহকসেবা দেওয়ার সময় জাল নোট, প্রতারণামূলক লেনদেন এবং অর্থপাচারসংক্রান্ত ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা ।
চাকরি ধরণঃ ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ।
অন্যান্য যোগ্যতাঃ আবেদনকারীকে ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।CA, CMA, ACCA, CFA, MPA, MPF, MPB ও MBM-এর মতো পেশাগত বা উচ্চতর যোগ্যতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে ।
আরও পড়ুনঃ ইপিলিয়ন গ্রুপ নিয়োগ ২০২৬- আবেদনের শেষ সময় ২ নভেম্বর
বেতনঃ আলোচনা সাপেক্ষে ।
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।
প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৫৫ বছর ।
কর্মক্ষেত্রঃ অফিসে
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন যায়গা ।
কারা আবেদন করবেনঃ ভালো যোগাযোগ দক্ষতা, গ্রাহকসেবার মানসিকতা এবং নগদ অর্থের হিসাব নির্ভুলভাবে পরিচালনার সক্ষমতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যাংকের শাখার ক্যাশ ডেস্কে কমপক্ষে ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ পদটি স্থায়ী হওয়ায় ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ । অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) থেকে সিনিয়র অফিসার (ক্যাশ) পর্যন্ত পদমর্যাদায় নিয়োগের সুযোগ রয়েছে।
আরও পড়ুনঃ স্বপ্ন সুপার শপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-৩০ পদে চাকরির সুযোগ
যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন ।
আবেদনের শেষ সময়ঃ ২৫ অক্টোবর ২০২৬।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ এসবিএসি ব্যাংক অফিশিয়াল ওয়েবসাইট।
2 thoughts on “এসবিএসি ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগ ২০২৬, আবেদন শেষ ২৫ অক্টোবর”