ইপিলিয়ন গ্রুপ নিয়োগ ২০২৬- আবেদনের শেষ সময় ২ নভেম্বর

Lima

October 3, 2026

ইপিলিয়ন গ্রুপ নিয়োগ ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে অভিজ্ঞ পেশাজীবী জনবল নিয়োগের উদ্দেশ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল মেনেজার পদে ৩ অক্টোবর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এটি এমন একটি কর্মক্ষেত্র, যেখানে নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে আরও বড় পরিসরে কাজে লাগানো যায়। আবেদন শুরু হয়েছে ৩ অক্টোবর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেন করতে পারবেন ।

একনজরেঃ ইপিলিয়ন গ্রুপ নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামইপিলিয়ন গ্রুপ
প্রকাশের তারিখ৩ অক্টোবর ২০২৬
পদসংখ্যা১ টি
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ৩ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ২ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.epylliongroup.com/

প্রতিষ্ঠানের নামঃ ইপিলিয়ন গ্রুপ

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট জেনারেল মেনেজার

বিভাগঃ  মার্কেটিং ও মার্চেন্ডাইজিং (সোর্সিং) 

দায়িত্বঃ আন্তর্জাতিক বাজারে নতুন ক্রেতা (Buyer) অর্জন এবং ব্যবসা সম্প্রসারণের কৌশল তৈরি ও বাস্তবায়ন করা। মার্চেন্ডাইজিং বিভাগের সকল কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা। Tech Pack, BOM (Bill of Materials), Artwork, Product Specification এবং Approved Standards পর্যালোচনা করে সঠিক, মানসম্মত ও ব্যবসায়িকভাবে কার্যকর Sourcing নিশ্চিত করা। Sourcing করা সকল Material যেন প্রয়োজনীয় Quality, Technical, Testing, Social, Environmental, Chemical এবং Buyer Compliance Standards পূরণ করে তা নিশ্চিত করা।

চাকরি ধরণঃ ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স (এমএসসি)

অন্যান্য যোগ্যতাঃ গার্মেন্টস/তৈরি পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা আবশ্যক।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ১০–১৫ বছর (গার্মেন্টস শিল্পে) চাকরি অভিজ্ঞতা ।

আরও পড়ুনঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি, ১৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ নারী- পুরুষ উভয়েই ।

প্রার্থীর বয়সঃ অন্তত ৩৮ বছর ।

কর্মক্ষেত্রঃ অফিসে

কর্মস্থলঃ ঢাকা

কারা আবেদন করবেনঃ গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পে ১০ থেকে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা আছে এমন ও বিপণন, মার্চেন্ডাইজিং ও পণ্য সংগ্রহ ব্যবস্থাপনায় অভিজ্ঞ পেশাজীবীরা।

এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃএটি একটি উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা পদ, যেখানে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। বিপণন, মার্চেন্ডাইজিং ও পণ্য সংগ্রহ দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ আকিজ বশির গ্রুপে এক্সিকিউটিভ নিয়োগ -আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

যেসব সুবিধা পাবেনঃ মোবাইল বিল,বীমা , গ্র্যাচুইটি ও ২ ট উৎসবসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন ।

আবেদনের শেষ সময়ঃ ২ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন ।

সূত্রঃ ইপিলিয়ন গ্রুপ অফিশিয়াল ওয়েবসাইট ।

1 thought on “ইপিলিয়ন গ্রুপ নিয়োগ ২০২৬- আবেদনের শেষ সময় ২ নভেম্বর”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks