এসএসসি পাসেই আকিজ গ্রুপে চাকরির সুযোগ ২০২৬ – আবেদন ও যোগ্যতা

Lima

October 12, 2026

আকিজ গ্রুপ নিয়োগ ২০২৬ এসএসসি/এইচএসসি পাসে অপারেটর পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ৭ অক্টোবর ২০২৬ তারিখ প্রতিষ্ঠানটি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন । আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ আকিজ গ্রুপ নিয়োগ ২০২৬

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নামআকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
প্রকাশের তারিখ৭ অক্টোবর ২০২৬
পদসংখ্যানির্ধারিত নয়
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ৭ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ১৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.akijfood.com/

প্রতিষ্ঠানের নামঃ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

পদের নামঃ অপারেটর ।

দায়িত্বঃ উৎপাদনের চাহিদা অনুযায়ী প্রসেসিং, প্যাকিং ও ফ্রাইং মেশিন পরিচালনা এবং পর্যবেক্ষণ করা। পণ্যের গুণগত মান, মেশিনের কার্যক্ষমতা এবং উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন প্যারামিটার পর্যবেক্ষণ করা। GMP, HACCP, খাদ্য নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা। উৎপাদন এলাকার পরিবেশ ও ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখা।

চাকরি ধরণঃ ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরি/ভোকেশনাল শাখায় এসএসসি/এইচএসসি ।

অন্যান্য যোগ্যতাঃ  প্রসেস, ফ্রাইং ও প্যাকিং মেশিন পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ২–৬ বছর ।

আরও পড়ুনঃ এসবিএসি ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগ ২০২৬, আবেদন শেষ ২৫ অক্টোবর

বেতনঃ  আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ শুধু পুরুষ ।

প্রার্থীর বয়সঃ ২০ থেকে ৩৫ বছর ।

কর্মক্ষেত্রঃ কারখানায় ।

কর্মস্থলঃ ঢাকা ধামরাই ।

কারা আবেদন করবেনঃ কারিগরি বা ভোকেশনাল শাখা থেকে ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস করেছেন এমন । প্রসেস, ফ্রাইং এবং প্যাকিং মেশিন পরিচালনায় ভালো দক্ষতা বা অভিজ্ঞতা আছে এমন প্রার্থী আবেদন করতে পারেন ।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃআকিজ গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ।  দেশের অন্যতম সেরা ব্র্যান্ডে (যেমন মোজো, ফ্রুটিকা, স্পিড-এর উৎপাদনকারী প্রতিষ্ঠান) কাজ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী চাকরির নিশ্চয়তা ও সমাজে একটি সম্মানজনক পরিচয় পাওয়া যায়।

আরও পড়ুনঃ এইচএসসি পাসেই ইজি ফ্যাশনে চাকরি, অনলাইনে আবেদন করার সুযোগ

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন ।

আবেদনের শেষ সময়ঃ ১৫ অক্টোবর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।

সূত্রঃ আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট ।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks