কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ ২০২৬ উপলক্ষে ২৫১টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।কারিগরি শিক্ষা অধিদপ্তর (Directorate of Technical Education DTE) নিয়োগ ২০২৬ সরকারি চাকরি জীবীদের জন্য বড় সু্যোগ নিয়ে এসেছে ।এই অধিদপ্তর প্রতিষ্ঠানটি নিজস্ব দপ্তর ছাড়াও এর আওতাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ,দেশের বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সমূহের রাজস্বখাতভুক্ত ১১তম থেকে ২০ তম গ্রেডের মোট ২০ টি ক্যাটাগরিতে ২৫১ জন জনবল সরাসরি নিয়োগের লক্ষে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ ২০২৬ আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
একনজরেঃ কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | কারিগরি শিক্ষা অধিদপ্তর |
| বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ | ২৮ শে জুন ২০২৬ |
| মোট শূন্যপদ | ২৫১ টি |
| পদের ক্যাটাগরি | ২০টি |
| গ্রেড | ১১ তম থেকে ২০ তম |
| আবেদন শুরু | ১ জুলাই ২০২৬,সকাল ১০ টা |
| আবেদন শেষ | ২১ জুলাই ২০২৬, বিকেল ৫ টা |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদনের ওয়েবসাইট | dter.teletalk.com.bd |
| অফিশিয়াল ওয়েবসাইট | Techedu.gov.bd |
পদের ধরণ ও বেতন কাঠামো
উল্লেখযোগ্য পদ্গুলোর মধ্য রয়েছে ফার্মাসিস্ট,সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর,
অফিসসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এলডিএ কাম –টাইপিস্ট।
পদভেদে বেতনস্কেলও ভিন্নঃ-
গ্রেড-১১:১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড-১৩:১১,০০০-২৬৫৯০ টাকা
গ্রেড-১৪:১০,২০০-২৪,৬৮০ টাকা
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা নির্ধারণে
তারিখ ১ জুলাই ২০২৬ এ বয়স ১৫ থেকে ৩২ বয়স এর মধ্য
থাকতে হবে,তবে সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর,
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এলডিএ টাইপিস্ট পদে
ইতিমধ্য কর্মরত (বিভাগীয়) প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধা কোঠা ও প্রতিবন্ধি কোঠাসহ অন্যান্য কোঠাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ি বয়স ছাড় প্রযোজ্য হবে ।
আবেদন ফি কাঠামো
আবেদন ফি পদের নম্বরের ভিত্তিতে ৩ ভাগে নির্ধারণ
করা হয়েছে –
ক্রমিক নং-১: পরীক্ষার ফি ১৫০ টাকা+
টেলিটক সার্ভিসচার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা
ক্রমিক নং- ২ থেকে ১৭: পরীক্ষার ফি ১০০ টাকা+
সার্ভিসচার্জ ১২ তাকা= মোট ১১২ টাকা
ক্রমিক নং- ১৮ থেকে ২০: সকল পদের অনগ্রসর নাগরিক
(ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারিরীক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ) প্রার্থী: ৫০টাকা +
সার্ভিসচার্জ ৬ টাকা =মোট ৫৬ টাকা
আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে
১. dter.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।
২. নির্ধারিত মাপের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
৩. আবেদন Submit করার পূর্বে প্রদত্ত সব তথ্য একাধিকবার যাচাই করে নেওয়া আবশ্যক, কারণ পরবর্তী সকল কার্যক্রম এই তথ্যের ভিত্তিতেই পরিচালিত হবে।
৪. সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি নির্দিষ্ট User ID ও Applicant’s Copy পাওয়া যাবে, যা প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করা প্রয়োজন।
৫. নির্ধারিত পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে।