কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ টি পদে বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Lima

July 18, 2026

সরকারি চাকরি বাজারে একটি উল্লেযোগ্য সু্যোগ নিয়ে এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর (Direcetorate of Technical Education DTE)। শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি নিজস্ব দপ্তর ছাড়াও এর আওতাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ,দেশের বিভিন্ন পলিটেকনিক ও মনোট্যাকনিক ইনস্টিটিউট এবং আঞ্চলিক পরিচালকের  কার্যালয়ের সমূহের রাজস্বখাতভুক্ত ১১তম থেকে ২০ তম গ্রেডের মোট ২০ টি ক্যাটাগরিতে ২৫১ জন জনবল সরাসরি নিয়োগের লক্ষে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তিঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর ২০২৬

বিষয়   তথ্য
প্রতিষ্ঠানের নাম কারিগরি শিক্ষা অধিদপ্তর
বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ২৮ শে জুন ২০২৬
মোট শুন্যপদ২৫১ টি
পদের ক্যাটাগরি২০টি  
গ্রেড ১১ তম থেকে ২০ তম
আবেদন শুরু ১ জুলাই ২০২৬,সকাল ১০ টা
আবেদন শেষ ২১ জুলাই ২০২৬, বিকেল ৫ টা
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের ওয়েভসাইটdter.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েভসাইটTechedu.gov.bd

পদের ধরণ ও বেতন কাঠামো

এই নিয়োগ অফিসহায়ক পর্যায় হতে শুরু করে দক্ষতাভিত্তিক কারিগরি

পদ পর্যন্ত মোট ২০টি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছে।উল্লেখযোগ্য পদ্গুলোর

 মধ্য রয়েছে ফার্মাসিস্ট,সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর,

অফিসসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এলডিএ কাম –টাইপিস্ট।

পদভেদে বেতনস্কিলও ভিন্নঃ-

গ্রেড-১১:১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড-১৩:১১,০০০-২৬৫৯০ টাকা

গ্রেড-১৪:১০,২০০-২৪,৬৮০ টাকা

বয়সসীমা

 সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা নির্ধারণে

তারিখ ১ জুলাই ২০২৬ এ বয়স ১৫ থেকে ৩২ বয়স এর মধ্য

থাকতে হবে,তবে সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর,

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এলডিএ  টাইপিস্ট পদে

ইতিমধ্য কর্মরত (বিভাগীয়) প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য  মুক্তিযোদ্ধা কোঠা ও প্রতিবন্ধি কোঠাসহ অন্যান্য কোঠাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ি বয়স ছাড় প্রযোজ্য হবে ।

আবেদন ফি কাঠামো

আবেদন ফি পদের নম্বরের ভিত্তিতে ৩ ভাগে নির্ধারণ

করা হয়েছে –

ক্রমিক নং-১: পরিক্ষার ফি ১৫০ টাকা+

টেলিটক সার্ভিসচার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা

ক্রমিক নং- ২ থেকে ১৭: পরিক্ষার ফি ১০০ তাকা+

সার্ভিসচার্জ ১২ তাকা= মোট ১১২ টাকা

ক্রমিক নং- ১৮ থেকে ২০:  সকল পদের অনগ্রসর নাগরিক 

(ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারিরীক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ) প্রার্থী: ৫০টাকা +

সার্ভিসচার্জ ৬ টাকা =মোট ৫৬ টাকা

 আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে

১. dter.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।

২. নির্ধারিত মাপের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

৩. আবেদন Submit করার পূর্বে প্রদত্ত সব তথ্য একাধিকবার যাচাই করে নেওয়া আবশ্যক, কারণ পরবর্তী সকল কার্যক্রম এই তথ্যের ভিত্তিতেই পরিচালিত হবে।

৪. সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি নির্দিষ্ট User ID ও Applicant’s Copy পাওয়া যাবে, যা প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করা প্রয়োজন।

৫. নির্ধারিত পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিচের কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে—

সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ

প্রবেশপত্রসহ পূরণকৃত আবেদনপত্রের কপি এবং দুই কপি রঙিন ছবি

স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদ

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ

প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংক্রান্ত সনদ।

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শর্তাবলি

সব পদের লিখিত পরীক্ষা একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হবে, ফলে একাধিক পদে আবেদন করলে সময়সূচি সংঘর্ষের সম্ভাবনা বিবেচনায় রাখা প্রয়োজন।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।

সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।

প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র জাল বা মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল করারও অধিকার সংরক্ষণ করে।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks