মার্কিন দূতাবাস নিয়োগ ২০২৬ বিদেশি প্রতিষ্ঠান একটি দারুন সুযোগ নিয়ে এসেছে এসএসসি পাস প্রার্থীদের জন্য । এসএসসি পাস করার পর অনেকেই সরকারি বা বেসরকারি চাকরি খোঁজ করেন । তবে যাদের আন্তর্জাতিক পরিবেশে কাজ করার আগ্রহ রয়েছে মার্কিন দূতাবাস নিয়োগ বিজ্ঞপ্তি টি ভিন্ন ধরণের একটি সুযোগ হতে পারে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ এ প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
একনজরেঃ মার্কিন দূতাবাস নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | মার্কিন দূতাবাস ,ঢাকা |
| প্রকাশের তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
| পদসংখ্যা | ২ টি |
| লোকবল নিয়োগ | ২ জন |
| চাকরির ধরণ | সরকারি ( মার্কিন যুক্তরাষ্ট্র অধীনস্থ ) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন শুরুর তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ৩০ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিশয়াল ওয়েবসাইট | https://bd.usembassy.gov/bn/ |
প্রতিষ্ঠানের নামঃ মার্কিন দূতাবাস ,ঢাকা
পদের নামঃ মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
বিভাগঃ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট
দায়িত্বঃ জেনারেটর নিয়মিত পরিক্ষা ও রক্ষণাবেক্ষণ করা । জেনারেটর ইঞ্জিন ,ব্যাটারি ,ফুয়েল সিস্টেম ও বৈদ্যুতিক অংশে পরিক্ষা করা । জেনারেটর কোন ত্রুটি দেখা দিলে দ্রুত শনাক্ত করে মেরামত করা । তেল , ফিলটার , কুল্যান্ট ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের অবস্থা পরিক্ষা করা ।
চাকরি ধরণঃ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান পাস হতে হবে ।
অন্যান্য যোগ্যতাঃ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে কমপক্ষে দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।
অভিজ্ঞতাঃ ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কাজের অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান, বড় আবাসন প্রকল্প বা সামরিক কোনো সংস্থায় বড় ও ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ ৩৭ পদে জনবল নিয়োগ দেবে কাস্টমস , এক্সাইজ ও ভেট কমিশনারেট
ভাষা দক্ষতাঃ ইংরেজি ও বাংলা ভালোভাবে বলা , পড়া ও লেখার সীমিত জ্ঞান থাকতে হবে ।
বেতনঃ ৭২,২০০ টাকা
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই
প্রার্থীর বয়সঃ ন্যূনতম ১৮ বছর হতে হবে
কর্মক্ষেত্রঃ অফিসে
কর্মস্থলঃ ঢাকা
কারা আবেদন করবে এবং কেন আবেদন করবেঃ জেনারেটর, ইঞ্জিন, ইলেক্ট্রিক্যাল বা ম্যাকানিকাল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন । এই পদে চাকরি করে আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন । পেশাগত অভিজ্ঞতা ক্যারিয়ারের জন্য মুল্যবান অভিজ্ঞতা হবে।
যেসব সুবিধা পাবেনঃ মার্কিন দূতাবাসের নিজস্ব আন্তর্জাতিক নীতিমালা ও কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন, চিকিৎসা ভাতা এবং অন্যান্য বৈশ্বিক সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুনঃ এসএসসি -এইচএসসি পাসেই কর অঞ্চলে চাকরি -পদ ৩৯
আবেদনের শেষ সময়ঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ মার্কিন দূতাবাস অফিশিয়াল পেইজ ।
1 thought on “এসএসসি পাসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি – নিয়োগ মার্কিন দূতাবাসে”