সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগ -২০২৬ এ আবেদন করে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সরকারি মালিকানাধীন এই ব্যাংকে কাজের সুযোগ তৈরি হয়েছে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ৩০ আগস্ট ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ৩১ আগস্ট ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
একনজরেঃ সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | সোনালী ব্যাংক পিএলসি |
| প্রকাশের তারিখ | ৩০ আগস্ট ২০২৬ |
| পদসংখ্যা | ১ টি |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরন | সরকারি |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ৩১ আগস্ট ২০২৬ |
| আবেদনর শেষ | ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.sonalibank.com.bd/ |
প্রতিষ্ঠানের নামঃ সোনালী ব্যাংক পিএলসি
পদের নামঃ চিফ সিকিউরিটি অফিসার
বিভাগঃ ডেপুটি জেনারেল ম্যানেজার
দায়িত্বঃ ব্যাংকের শাখা, অফিস ও স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তাকর্মীদের কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও পরামর্শ প্রদান করা।
চাকরির ধরনঃ ফুল টাইম ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি ।
অন্যান্য যোগ্যতাঃ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমমর্যাদার কর্মকর্তা হতে হবে ।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
আরও পড়ুনঃ স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়োগ ২০২৬- আবেদন শেষ ৩ অক্টোবর
বেতনঃ ২ লাখ ৫০ হাজার টাকা ।
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই
প্রার্থীর বয়সঃ ৫২ বছর পর্যন্ত ।
কর্মক্ষেত্রঃ অফিসে
আরও পড়ুনঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২৬-আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
কর্মস্থলঃ দেশের যেকোনো স্থানে।
কারা আবেদন করবেনঃ প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষ এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যোগ্য কর্মকর্তারা এই পদে আবেদন করতে পারবেন।
কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ চিফ সিকিউরিটি অফিসার হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাওয়া যাবে । যারা দায়িত্বশীল দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি ভালো সুযোগ ।
আরও পড়ুনঃজেন্টল পার্কে এক্সিকিউটিভ নিয়োগ – সুযোগ থাকছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত
যেসব সুবিধা পাবেনঃ নির্দিষ্ট বেতন-ভাতা , অবসর সুবিধা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ সোনালী ব্যাংক পিএলসির অফিসিয়াল ওয়েবসাইট ।
3 thoughts on “সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগ ২০২৬- আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত”