আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, ইন্টার্ন পদে আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত

Lima

October 30, 2026

আরএফএল গ্রুপে ইন্টার্ন নিয়োগ ২০২৬ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ইন্টার্নশিপ করার জন্য নিয়োগ দেওয়া হবে । প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগে ২০ ইন্টার্ন নিয়োগের উদ্দেশ্যে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ২৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ আরএফএল গ্রুপে ইন্টার্ন নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামআরএফএল গ্রুপ
প্রকাশের তারিখ২৯ অক্টোবর ২০২৬
পদসংখ্যা২০ টি
লোকবল নিয়োগ২০ জন
চাকরির ধরনবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ২৭ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://rflbd.com/

প্রতিষ্ঠানের নামঃ আরএফএল গ্রুপ

পদের নামঃ ইন্টার্ন (এলইএপি)।

বিভাগঃ এক্সপোর্ট বিভাগ

দায়িত্বঃ আন্তর্জাতিক গ্রাহকদের অর্ডার প্রক্রিয়াকরণ এবং ইনভয়েস, শিপিং পেপারসহ প্রয়োজনীয় রপ্তানি সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা। অর্ডারের অবস্থা, পণ্য সরবরাহের সময়সীমা এবং বিভিন্ন সমস্যা সমাধানে আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা। পণ্য শিপমেন্টের সময়সূচি নির্ধারণ, ডেলিভারি ট্র্যাকিং এবং কাস্টমস, ফ্রেইট এজেন্ট ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয় করা।

চাকরি ধরনঃ ফুলটাইম।

শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ অথবা বিএসসি ডিগ্রি পাস হতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার সাবলীল যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতা বা ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য ইংরেজি জানা আবশ্যক।

অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই ।

আরও পড়ুনঃ স্নাতক পাসে ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন শেষ ৮ নভেম্বর

বেতনঃ মাসিক ১৫০০০ টাকা ।

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই।

প্রার্থীর বয়সঃ কমপক্ষে ২২ বছর হতে হবে।

কর্মক্ষেত্রঃ অফিসে ।

কর্মস্থলঃ গাজীপুরের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ।

কারা আবেদন করবেনঃ যারা সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন এবং কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।যেসব শিক্ষার্থীর একাডেমিক সব কোর্স বা পরীক্ষা শেষ, কেবল ইন্টার্নশিপ সেমিস্টার বা ক্রেডিট বাকি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ আরএফএল বিশ্বের অসংখ্য দেশে পণ্য রপ্তানি করে। এখানে কাজ করলে আন্তর্জাতিক ব্যবসা গ্লোবাল লজিস্টিকস, কাস্টমস প্রক্রিয়া এবং ল্যাটিন আমেরিকা, ইউরোপ বা এশিয়ার ক্লায়েন্ট হ্যান্ডল করার বাস্তব কাজের অভিজ্ঞতা পাবেন ।

আরও পড়ুনঃ মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ২৭ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ আরএফএল গ্রুপ অফিশিয়াল ওয়েবসাইট ।

1 thought on “আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, ইন্টার্ন পদে আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks