ব্যাংক এশিয়ায় চাকরি ২০২৬ বাংলাদেশের বেসরকারি ব্যাংকে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটির স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন ।
একনজরেঃ ব্যাংক এশিয়ায় চাকরি ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ব্যাংক এশিয়া পিএলসি |
| প্রকাশের তারিখ | ২৮ অক্টোবর ২০২৬ |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরণ | বেসরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ২৮ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ | ৮ নভেম্বর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.bankasia-bd.com/ |
প্রতিষ্ঠানের নামঃ ব্যাংক এশিয়া পিএলসি।
পদের নামঃ সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট
বিভাগঃ স্ট্রাকচার্ড ফাইন্যান্স
দায়িত্বঃ স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও সিন্ডিকেটেড ঋণসংক্রান্ত লেনদেনের প্রাথমিক পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করা। অর্থায়নের সম্ভাব্য সুযোগগুলোর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা। বাণিজ্যিক, আর্থিক, আইনি, নিয়ন্ত্রক ও ঝুঁকিসংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে অর্থায়নের কাঠামো নির্ধারণে সহায়তা করা।
চাকরি ধরণঃ ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতাঃ ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে ।
অন্যান্য যোগ্যতাঃ মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ২ বছরের চাকরি অভিজ্ঞতা ।
আরও পড়ুনঃ মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, এইচএসসি পাসেই চাকরির সুযোগ
বেতনঃ আলোচনা সাপেক্ষে ।
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই।
প্রার্থীর বয়সঃ উল্লেখ নেই
কর্মক্ষেত্রঃ অফিসে ।
কর্মস্থলঃ ঢাকা
কারা আবেদন করবেনঃ ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ এখানে কাজ করলে আপনি বড় বড় কর্পোরেট প্রজেক্ট, সিন্ডিকেটেড লোন এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সরাসরি অভিজ্ঞতা পাবেন, যা সাধারণ ব্যাংকিংয়ের চেয়ে অনেক বেশি শিক্ষণীয়।ব্যাংক এশিয়া বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি শীর্ষস্থানীয় এবং প্রযুক্তিগতভাবে অগ্রসর ব্যাংক।
আরও পড়ুনঃ কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ-আবেদন শেষ ৩১ অক্টোবর
যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের শেষ সময়ঃ ৮ নভেম্বর ২০২৬।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ ব্যাংক এশিয়া পিএলসি অফিশিয়াল ওয়েবসাইট ।