বিজিবিতে চাকরি সুযোগ- এইচএসসি পাসেই করা যাবে আবেদন

Lima

September 13, 2026

বিজিবি নিয়োগ ২০২৬ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুধু উচ্চ শিক্ষিতদের জন্য নয়, এই নিয়োগে এইচএসসি পাস করা তরুণরাও আবেদন করার সুযোগ থাকায় চাকরি প্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে৷ আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজিবি নিয়োগ ২০২৬ এ আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ বিজিবি নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামবর্ডার গার্ড বাংলাদেশ
প্রকাশের তারিখ১২ সেপ্টেম্বর ২০২৬
পদসংখ্যা
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরণসরকারি
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরু তারিখ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ২৪ সেপ্টেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট

প্রতিষ্ঠানের নামঃ বর্ডার কার্ড বাংলাদেশ (বিজিবি)

পদের নামঃ সিপাহী

দায়িত্বঃ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি করা।সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করা।অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কাজ করা।

চাকরির ধরণঃ ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫০।

শারীরিক যোগ্যতাঃ(পুরুষ)

উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী -ফুট ৪ ইঞ্চি।

ওজন-৪৯ কেজি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী- ৪৭.১৭৩ কেজি।

বুকের মাপ– স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

শারীরিক যোগ্যতাঃ (নারী)

উচ্চতাঃ ৫ ফুট ২ ইঞ্চি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী- ৫ ফুট

ওজন-৪৭.১৭৩ কেজি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী- ৪৩.৫৫৪ কেজি।

বুকের মাপ- স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

দৃষ্টিশক্তিঃ ৬/৬

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই

আরও পড়ুনঃ আরএফএল গ্রুপে ২০ পদে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত

বেতনঃ জাতীয় বেতন স্কেল এ বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

প্রার্থীর ধরনঃ নারী- পুরুষ উভয়েই

প্রার্থীর বয়সঃ ১৭ থেকে ২৩ বছরের মধ্যে

কর্মক্ষেত্রঃ মাঠপর্যায়

কর্মস্থলঃ বাংলাদেশ সীমান্তে

আরও পড়ুনঃ বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি – আবেদন ৪ অক্টোবর পর্যন্ত

কারা আবেদন করবে এবং কেন করবেঃ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ,বিশেষ করে যারা বাহিনীতে চাকরি করে শৃঙ্খলাপূর্ণ কর্মজীবন গড়তে চান, তাদের জন্য পদটি উপযোগী। এইচএসসি পাসেই সুযোগ ।দেশের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ।

যেসব সুবিধা পাবেনঃ সরকারি নীতিনালা অনুযায়ী বিভিন্ন সুযোগ – সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবেঃ বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে।আবেদন মোট ৬ টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনের লিংক ও বিস্তারিত এখানে।

সূত্রঃ বিজিবি অফিশিয়াল ওয়েবসাইট।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks