আড়ং সেলস নিয়োগ ২০২৬ এইচএসসি পাস তরুণ-তরুণীদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে দেশের অন্যতম পরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিষ্ঠানটি সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জন কর্মী নিয়োগ দেবে । এই নিয়োগে দেশের ১৫ টি জেলায় প্রার্থীদের কাজ করার সুযোগ থাকবে। প্রতিষ্ঠানটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত । যোগ্যরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
একনজরেঃ আড়ং সেলস নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | আড়ং |
| প্রকাশের তারিখ | ২০ সেপ্টেম্বর ২০২৬ |
| পদসংখ্যা | ৫০০ টি |
| লোকবল নিয়োগ | ৫০০ জন |
| চাকরির ধরণ | বেসরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ২০ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ২০ অক্টোবর ২০২৬ |
| ওফিশিয়াল ওয়েবসাইট | https://www.aarong.com/bgd |
প্রতিষ্ঠানের নামঃ আড়ং
পদের নামঃ সেলস অ্যাসোসিয়েট
দায়িত্বঃ ক্রেতাদের সঙ্গে সরাসরি কাজ । পন্যের বিষয়ে তথ্য দেওয়া ,ক্রেতার চাহিদা বুঝে পন্য খুজে দেওয়া এবং বিক্রয় কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে সহয়তা করা ।
চাকরি ধরণঃ ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান ।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছরের চাকরি অভিজ্ঞতা ।
আরও পড়ুনঃ আকিজ বশির গ্রুপে এক্সিকিউটিভ নিয়োগ -আবেদন ৭ অক্টোবর পর্যন্ত
বেতনঃ আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই
প্রার্থীর বয়সঃ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে ।
কর্মক্ষেত্রঃ শো-রুমে ।
কর্মস্থলঃ সাভার , বরিশাল, ফেনী, নোয়াখালি , রাজশাহী , কক্সবাজার , চট্টগ্রাম, ফরিদপুর ,যশোর , খুলনা ,রংপুর , কুষ্টিয়া ,বগুড়া , দিনাজপুর , কুমিল্লা ।
কারা আবেদন করবেন – এইচএসসি পাস প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন । যারা মানুষের সাথে সুন্দর কথা বলতে পারেন এবং বিক্রয় ভিত্তিক কাজে ক্যারিয়ার গড়তে চান তারা আবেদন করতে পারেন ।
আরও পড়ুনঃ সজীব গ্রুপে এক্সিকিউটিভ পদে নারী নিয়োগ, কর্মস্থল ঢাকা
এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ পরিচিত প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি সেলস ও কাস্টমার সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারবেন । কাস্টমার সার্ভিস খাতে ক্যারিয়ার গড়তে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন ।
যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ- সুবিধা পাবেন ।
আবেদনের শেষ সময়ঃ ২০ অক্টোবর ২০২৬।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ আড়ং অফিশিয়াল ওয়েবসাইট ।
1 thought on “এইচএসসি পাসেই আড়ংয়ে ৫০০ জনের চাকরি- নিয়োগ ১৫ জেলায়”