স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

Lima

November 2, 2026

স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬ চাকরি প্রত্যাশিদের জন্য এইচএসসি পাসেই চাকরি সুযোগ দিচ্ছে । দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপে নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কোল্ড চেইন বিজনেস বিভাগে সেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামস্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
প্রকাশের তারিখ২৮ অক্টোবর ২০২৬
পদসংখ্যানির্ধারিত নয়
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ২৮ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ ৮ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://webmail.squaregroup.com/sso/

প্রতিষ্ঠানের নামঃ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

পদের নামঃ সেলস অফিসার

বিভাগঃ কোল্ড চেইন বিজনেস

দায়িত্বঃ নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা। ট্রেড ও কনজিউমার পর্যায়ে প্রতিষ্ঠানের সব ধরনের অফার, ক্যাম্পেইন এবং প্রমোশনাল কার্যক্রম বাস্তবায়ন করা।নির্ধারিত PJP (Permanent Journey Plan) অনুযায়ী গ্রাহক বা ডিলারদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা এবং ডিস্ট্রিবিউটরদের কর্মীদের মাধ্যমে সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা।প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, বিক্রয় কার্যক্রম ও বাজার পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে তথ্য ও মতামত প্রদান করা।

চাকরি ধরণঃ ফুলটাইম।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পাস হতে হবে।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ স্নাতক পাসেই ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৭ নভেম্বর

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই।

প্রার্থীর বয়সঃ ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

কর্মক্ষেত্রঃ  মাঠপর্যায়ে ।

কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন জায়গায় ।

কারা আবেদন করবেনঃ যারা ন্যূনতম এইচএসসিবা সমমান পরীক্ষায় পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। (ডিগ্রি বা স্নাতক পাস প্রার্থীরাও আবেদনের যোগ্য)।ক্রেতা ও খুচরা বিক্রেতাদের সাথে চমৎকার যোগাযোগ স্থাপন এবং পণ্য উপস্থাপনের দক্ষতা থাকতে হবে।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃস্কয়ার বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং অত্যন্ত সম্মানজনক করপোরেট প্রতিষ্ঠান। এই গ্রুপে কাজ করার অভিজ্ঞতা আপনার প্রোফাইল ও সামাজিক মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেবে।

আরও পড়ুনঃ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, ইন্টার্ন পদে আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ৮ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট।

1 thought on “স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসেই আবেদনের সুযোগ”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks