ঢাকায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে নগদ- আবেদন অনলাইনে

Lima

November 2, 2026

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ ২০২৬। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । আবেদ শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামনগদ লিমিটেড
প্রকাশের তারিখ২৯ অক্টোবর ২০২৬
পদসংখ্যা১ টি
লোকবল নিয়োগ১ জন
চাকরির ধরনবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ ৮ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://nagad.com.bd/bn/

প্রতিষ্ঠানের নামঃ নগদ লিমিটেড

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগঃ সার্ভিস ডেলিভারি

দায়িত্বঃ বাহ্যিক ভেন্ডরের মাধ্যমে পরিচালিত ডেভেলপমেন্ট কার্যক্রম, API Integration এবং Release Process পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে। নতুন পরিবর্তন ও সিস্টেম মাইগ্রেশনের ক্ষেত্রে সার্ভিসের প্রস্তুতি, কার্যকারিতা, SLA, নিরাপত্তা এবং ব্যবসায়িক ঝুঁকি মূল্যায়ন করতে হবে।নতুন সার্ভিস, ফিচার ও প্ল্যাটফর্ম উন্নয়নের জন্য প্রয়োজনীয়তা যাচাই, সক্ষমতা নির্ধারণ, পরিচালনাগত সীমাবদ্ধতা এবং সার্ভিস গ্রহণের মানদণ্ড অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে হবে।

চাকরি ধরণঃ ফুলটাইম।

শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি অথবা সমমান।

অন্যান্য যোগ্যতাঃ আইটি সার্ভিস পরিচালনা, প্রযুক্তিগত ব্যবস্থাপনা, সিস্টেমের নিরাপত্তা ও সক্ষমতা মূল্যায়নে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ ৩-৫ বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই।

প্রার্থীর বয়সঃ উল্লেখ নেই ।

কর্মক্ষেত্রঃ অফিসে।

কর্মস্থলঃ ঢাকা ।

কারা আবেদন করবেনঃযাদের সিএসই , ট্রিপল ই , আইটি , কম্পিউটার ইঞ্জিনিয়ারিং , ECE অথবা ETE বিষয় থেকে বিএসসি বা সমমানের ডিগ্রি রয়েছে, তারা আবেদন করতে পারবেন।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃএই পদে কাজ করার মাধ্যমে আপনি আন্তর্জাতিক মানের আইটি অপারেশনাল ফ্রেমওয়ার্ক (যেমন- ITIL) এবং আধুনিক ট্র্যাকিং টুলস (Jira, Confluence) ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা পাবেন, যা বর্তমান টেক-ইন্ডাস্ট্রিতে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- এসএসসি পাসেই আবেদনের সুযোগ

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ৮ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ নগদ লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট ।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks