ওয়ালটনে ফিল্ড অফিসার নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন সুযোগ—পদ ১০

Lima

September 13, 2026

ওয়াল্টন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ১০ পদে চাকরির সুযোগ। চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি সুযোগ নিয়ে এসেছে দেশের অন্যতম পরিচিত ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে মোট ১০ জন জনবল নিয়োগের উদ্দেশ্য ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ ওয়াল্টন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামওয়াল্টন হাই-টেক ইইন্ডাস্ট্রিজ পিএলসি।
প্রকাশের তারিখ৯ সেপ্টেম্বর ২০২৬
পদসংখ্যা১০ টি
লোকবলউল্লেখ নেই
চাকরির ধরণবেসরকারি
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://waltonbd.com/

প্রতিষ্ঠানের নামঃ ওয়াল্টন হাই-টেক ইইন্ডাস্ট্রিজ পিএলসি।

পদের নামঃ ফিল্ড অফিসার

বিভাগঃ টেলিভিশন

দায়িত্বঃ নির্ধারিত এলাকায় নিয়মিত ফিল্ড ভিজিট করা।গ্রাহক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা।প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও রিপোর্ট করা।নির্ধারিত দায়িত্ব ও টার্গেট অনুযায়ী কাজ করা৷ মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা।

চাকরি ধরণঃ ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পাস।

অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই

আরও পড়ুনঃ পাঠাওয়ে জনবল নিয়োগ – অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন

বেতনঃ ১০,০০০- ১৫,০০০ টাকা।

প্রার্থীর ধরনঃ শুধু পুরুষ প্রার্থী।

প্রার্থীর বয়সঃ ২২-৩৪ বছরের মধ্য হতে হবে।

কর্মক্ষেত্রঃ মাঠপর্যায়

কর্মস্থলঃ দেশের যেকোনো জায়গা

কারা আবেদন করবে এবং কেন আবেদন করবেঃ এইচএসসি পাস করে যারা দ্রুত চাকরিজীবন শুরু করতে চান, বিশেষ করে মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে স্বাচ্ছন্দ্যবোধ করেন—তারা এই পদে আবেদন করতে পারেন। ওয়ালটনের মতো প্রতিষ্ঠানে কাজের সুযোগ ক্যারিয়ারের শুরুতে বাস্তব কর্মঅভিজ্ঞতা তৈরির ভালো একটি পথ হতে পারে। পাশাপাশি ফিল্ডে কাজ করার মাধ্যমে যোগাযোগ দক্ষতা, গ্রাহক ব্যবস্থাপনা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ বিজিবিতে চাকরি সুযোগ- এইচএসসি পাসেই করা যাবে আবেদন

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানটি নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ ওয়াল্টন অফিশিয়াল পেইজ ।

2 thoughts on “ওয়ালটনে ফিল্ড অফিসার নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন সুযোগ—পদ ১০”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks