সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগ ২০২৬ এ আবেদন করে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এসেছে । ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়া যাদের স্বপ্ন তাদের জন্য সরকারি মালিকানাধীন ব্যাংকে কাজের সুযোগ । দেশের অন্যরম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ৩০ আগস্ট ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ৩১ আগস্ট ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পরযন্ত।
একনজরেঃ সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | সোনালী ব্যাংক পিএলসি |
| প্রকাশের তারিখ | ৩০ আগস্ট ২০২৬ |
| পদসংখ্যা | ১ টি |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরন | সরকারী |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ৩১ আগস্ট ২০২৬ |
| আবেদনর শেষ | ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.sonalibank.com.bd/ |
প্রতিষ্ঠানের নামঃ সোনালী ব্যাংক পিএলসি
পদের নামঃ চিফ সিকিউরিটি অফিসার
বিভাগঃ ডেপুটি জেনারেল ম্যানেজার
দায়িত্বঃ ব্যাংকের শাখা , অফিস ও স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা । নিরাপত্তা কর্মীদের কাজ তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া । নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূল্ক ব্যাবস্থা নেওয়া । ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি ,সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও পরামর্শ করা ।
চাকরির ধরণঃ ফুল টাইম ।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি ।
অন্যান্য যোগ্যতাঃ সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত মেজর বা সমমর্যাদার কর্মকর্তা হতে হবে ।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
আরও পড়ুনঃ স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়োগ ২০২৬- আবেদন শেষ ৩ অক্টোবর
বেতনঃ ২ লাখ ৫০ হাজার টাকা ।
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই
প্রার্থীর বয়সঃ ৫২ বছর পর্যন্ত ।
কর্মক্ষেত্রঃ অফিসে
আরও পড়ুনঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২৬-আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
কর্মস্থলঃ দেশের যেকোন জায়গা ।
কারা আবেদন করবেন এবং কেন আবেদন করবেনঃ প্রশাসনিক দায়িত্ব ও বড় প্রতিষ্ঠানের নিরাপত্তা তদারকিতে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এ পদটি উপযোগী । চিফ সিকিউরিটি অফিসার হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাওয়া যাবে । যারা দায়িত্বশীল দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি ভালো সুযোগ ।
আরও পড়ুনঃজেন্টল পার্কে এক্সিকিউটিভ নিয়োগ – সুযোগ থাকছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত
যেসব সুবিধা পাবেনঃ নির্দিষ্ট বেতন-ভাতা , অবসর সুবিধা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ি বিভিন্ন সুযোগ-সুবিধা ।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ সোনালী ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট ।
2 thoughts on “সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগ ২০২৬- আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত”