সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এসএসসি ও এইচএসসি পাসে আবেদন

Lima

November 6, 2026

সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে । প্রতিষ্ঠানটিতে ৩টি ক্যাটাগরির পদে মোট ৫ জন জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এসএসসি ও এইচএসসি পাসেই করা যাবে আবেদন । আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রকাশের তারিখ৫ নভেম্বর ২০২৬
পদসংখ্যা৫ টি
লোকবল নিয়োগ৫ জন
চাকরির ধরনসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ৮ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ২৩ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://www.supremecourt.gov.bd/web/

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বিভাগঃ হাইকোর্ট

১.পদের নামঃ স্টেনো-টাইপিস্ট (পদসংখ্যা – ৩টি )

বেতনঃ গ্রেড-১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ  সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।

২. পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ( পদসংখ্যা – ১টি )

বেতনঃ  গ্রেড-১৬ , ২১,৯০০-৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পাস হতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ   কম্পিউটার চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে দক্ষতা থাকতে হবে।

৩. পদের নামঃ ফটোস্ট্যাট মেশিন অপারেটর ( পদসংখ্যা – ১টি )

বেতনঃ গ্রেড-১৭, ২১,৪০০-৫১,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমানের পাস হতে হবে ।

অন্যান্য যোগ্যতাঃ ফটোস্ট্যাট মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুনঃ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- এসএসসি পাসেই আবেদনের সুযোগ

প্রার্থীর ধরনঃ নারী – পুরুষ উভয়েই ।

প্রার্থীর বয়সঃ ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

কর্মস্থলঃ ঢাকা।

যেসব সুবিধা পাবেনঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন ।

আবেদন ফিঃ ১ম ও ২য় পদের জন্য ১১২ টাকা এবং ৩য় পদের জন্য ৫৬ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ : দেশের সর্বোচ্চ আদালত তথা বিচার বিভাগের সাথে যুক্ত থাকার কারণে এই চাকরি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ। এর চূড়ান্ত কর্মস্থল ঢাকা (সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ) হওয়ায় বারবার জেলা বদলি বা ট্রান্সফারের কোনো ঝুঁকি নেই। এসএসসি ও এইচএসসি পাসেই রয়েছে সরকারি চাকরি সুযোগ যা সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুযোগ ।

আরও পড়ুনঃ এসএসসি পাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরি- আবেদন শুরু ১ নভেম্বর

আবেদনের শেষ সময়ঃ ২৩ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন ।

সূত্রঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফিশিয়াল ওয়েবসাইট ।

1 thought on “সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এসএসসি ও এইচএসসি পাসে আবেদন”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks