ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ ২০২৬-এইচএসি পাসেই করা যাবে আবেদন

Lima

September 1, 2026

ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ ২০২৬ একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । চাকরি খুজছেন? সব নিয়োগেই যখন স্নাতক বা ডিগ্রি চাওয়া হচ্ছে তখন এইচএসসি পাস প্রার্থীদের জন্য ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে এসেছে একটি দারুন চাকরির সুযোগ । দেশের পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য জনবল নিয়োগ দিচ্ছে । এ বিজ্ঞপ্তি টি প্রকাশ করেছে ১৮ আগস্ট ২০২৬ তারিখ । আবেদন শুরু হয়েছে ১৮ আগস্ট ২০২৬ ,আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত । আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ।

একনজরেঃ ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামব্র্যাক ইউনিভার্সিটি
প্রকাশের তারিখ১৮ আগস্ট ২০২৬
পদ সংখ্যা১ টি
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরনবেসরকারি
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১৮ আগস্ট ২০২৬
আবেদনের শেষ১০ সেপ্টেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.bracu.ac.bd/

প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক ইউনিভার্সিটি

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার

বিভাগঃ সেফটি অ্যান্ড সিকিউরিটি

দায়িত্বঃ বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস, শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা।ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ডদের কাজ তদারকি করা এবং তাদের শিফট ও দায়িত্ব বণ্টন করা।ক্যাম্পাসে বহিরাগত বা দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া কঠোরভাবে পর্যবেক্ষণ করা।

চাকরির ধরণঃ ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পাস ।

অন্যান্য যোগ্যতাঃ সিকিউরিটি টিম বা গার্ডদের পরিচালনা করার উচ্চ স্তরের নেতৃত্ব ও তদারকি গুণাবলী থাকতে হবে ।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা

বেতনঃ আলোচনা সাপেক্ষে

আরও চাকরির খবরঃ ১। ইবনে সিনা নিয়োগ ২০২৬

২। রেড ক্রিসেন্ট সোসাইটিতে বড় নিয়োগ

৩। টেলিটক নিয়োগ ২০২৬

প্রার্থীর ধরনঃ নারী – পুরুষ উভয়েই

প্রার্থীর বয়সঃ ৪৫ বছর পর্যন্ত

কর্মক্ষেত্রঃ অফিসে

কর্মস্থলঃ ঢাকা

কারা আবেদন করবেন এবং কেন আবেদন করবেনঃ যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান এবং চমৎকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ।দেশের এক নম্বর ও শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করার সামাজিক সম্মান ও দীর্ঘমেয়াদী চাকরির নিশ্চয়তা ।বিশাল একটি সিকিউরিটি টিম পরিচালনা করার মাধ্যমে নিজের লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার দক্ষতা আরও বাড়ানোর সুযোগ।

যেসব সুবিধা পাবেনঃ মূল বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং চিকিৎসা বীমার মতো স্থায়ী সরকারি/কর্পোরেট লেভেলের সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবেঃ  আবেদন করতে এখানে ক্লিক করুন ।

সূত্রঃ বিডিজবস ডটকম

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks