বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২৮টি ক্যাটাগরিতে মোট ১৫৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । আবেদন শুরু ১২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ২ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। সরকারি চাকরিতে আগ্রহী যোগ্য নারী ও পুরুষ উভই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
একনজরেঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় |
| প্রকাশের তারিখ | ১০ নভেম্বর ২০২৬ |
| পদ ক্যাটাগরি | ২৮টি |
| লোকবল নিয়োগ | ১৫৫ জন |
| চাকরির ধরন | সরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ২ ডিসেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.parliament.gov.bd/ |
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
পদের নাম ও বিস্তারিতঃ পদের নাম, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
বেতনঃ পদভেদে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ১১তম থেকে ২০তম গ্রেড অনুযায়ী ২০,০০০ টাকা থেকে ৬০,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-১৮ পদে চাকরি
প্রার্থীর ধরনঃ নারী – পুরুষ উভয়েই । বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রার্থীর বয়সঃ ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থলঃ ঢাকা (বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭)।
আবেদন ফিঃ ১১তম ও ১২তম গ্রেডের জন্য টেলিটক চার্জসহ ১৬৮ টাকা ও ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য টেলিটক চার্জসহ ১১২ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য টেলিটক চার্জসহ ৫৬ টাকা।
এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে চাকরির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। ২৮টি ক্যাটাগরিতে ১৫৫টি পদে নিয়োগ দেওয়া হবে, ফলে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। যারা স্থায়ী কর্মজীবন, নিয়মিত বেতন-ভাতা এবং সরকারি চাকরির সুযোগ-সুবিধা নিয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিবেচনা করার মতো একটি সুযোগ।
আরও পড়ুনঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-১৮ পদে চাকরি
আবেদনের শেষ সময়ঃ ২ ডিসেম্বর ২০২৬।
আবেদন করবেন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসিয়াল ওয়েবসাইট ।