মিনিস্টারে সেলস অ্যাসোসিয়েট – এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

Lima

November 4, 2026

মিনিস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ দেশের পরিচিত ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটির রিটেইল বিভাগে সেলস অ্যাসোসিয়েট পদে ৫ জনকে নিয়োগ দিবে । আবেদন শুরু হয়েছে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ মিনিস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
প্রকাশের তারিখ২৬ অক্টোবর ২০২৬
পদসংখ্যা৫ টি
লোকবল নিয়োগ৫ জন
চাকরির ধরনবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ২৬ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ ২৫ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://ministerbd.com/

প্রতিষ্ঠানের নামঃ মিনিস্টার হাই-টেক লিমিটেড।

পদের নামঃ  সেলস অ্যাসোসিয়েট।

বিভাগঃ রিটেইল

দায়িত্বঃ ডিসপ্লে সেন্টারে আগত গ্রাহকদের হাসিমুখে ও আত্মবিশ্বাসের সঙ্গে স্বাগত জানানো। গ্রাহকদের সঙ্গে ভদ্র ও পেশাদার আচরণ করা এবং তাঁদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার যথাযথ উত্তর দেওয়া।বন্ধুত্বপূর্ণ, আন্তরিক ও দ্রুত সেবা নিশ্চিত করা। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে পরামর্শ দেওয়া এবং কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করা।প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসম্পর্কে বিস্তারিত ধারণা রাখা।

চাকরি ধরণঃ ফুলটাইম।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা স্নাতক পাস এ আবেদন করতে পারবেন ।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন।

আরও পড়ুনঃ স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

বেতনঃ মাসিক বেতন ১২,০০০ থেকে ১৭,০০০ টাকা।

প্রার্থীর ধরনঃ শুধু নারী ।

প্রার্থীর বয়সঃ ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে ।

কর্মক্ষেত্রঃ অফিসে ।

কর্মস্থলঃ ঢাকা , গুলশান-১।

কারা আবেদন করবেনঃ যেসব নারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক, তারা পদটিতে আবেদন করতে পারবেন।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃযারা রিটেইল সেলস ও কাস্টমার সার্ভিস খাতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী, তাদের জন্য পদটি বিবেচনাযোগ্য।পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সরাসরি কাজ করার মাধ্যমে যোগাযোগ দক্ষতা, পণ্য সম্পর্কে ধারণা এবং বিক্রয় ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।

আরও পড়ুনঃ ব্র্যাকে পার্টটাইম চাকরির সুযোগ- আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত

যেসব সুবিধা পাবেনঃ বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন ।

আবেদনের শেষ সময়ঃ  ২৫ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ মিনিস্টার হাই-টেক লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট ।

1 thought on “মিনিস্টারে সেলস অ্যাসোসিয়েট – এইচএসসি পাসেই আবেদনের সুযোগ”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks