ব্র্যাকে পার্টটাইম চাকরির সুযোগ- আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত

Lima

November 3, 2026

ব্র্যাকে পার্টটাইম চাকরি ২০২৬ বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে । প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান ব্র্যাক এন্টারপ্রাইজেস নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ ব্র্যাকে পার্টটাইম চাকরি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামব্র্যাক এন্টারপ্রাইজ
প্রকাশের তারিখ২৯ অক্টোবর ২০২৬
পদসংখ্যানির্ধারিত নয়
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরনবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ১৫ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://www.brac.net/

প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নামঃ এইচআর সাপোর্ট (পার্টটাইম)

বিভাগঃ মানবসম্পদ

দায়িত্বঃ নিয়োগ টিমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করা। প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ফোন করা এবং প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে সিস্টেমে আপলোড করা।আপলোড করা সব ডকুমেন্ট সঠিকভাবে জমা হয়েছে কি না তা যাচাই ও নিশ্চিত করা।প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রার্থীদের তালিকা তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা করা।ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য দায়িত্ব পালন করা।

চাকরি ধরণঃ পার্টটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ  যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের পাস হতে হবে ।

অন্যান্য যোগ্যতাঃ এমএস অফিস (বিশেষ করে এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট) পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে।ফাইল স্ক্যানিং, ট্র্যাকিং এবং সামগ্রিক ডকুমেন্টেশনের কাজে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ ক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ ঢাকায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে নগদ- আবেদন অনলাইনে

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই।

প্রার্থীর বয়সঃ সর্বনিম্ন ২৪ বছর হতে হবে ।

কর্মক্ষেত্রঃ অফিসে।

কর্মস্থলঃ ঢাকা ,গুলশান ।

কারা আবেদন করবেনঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ ব্র্যাকের কার্যপদ্ধতি, সংস্কৃতি এবং এইচআর অপারেশনস ভেতর থেকে জানার কারণে ভবিষ্যতে যেকোনো নামী প্রতিষ্ঠানে ফুলটাইম এইচআর পদের জন্য আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন।

আরও পড়ুনঃ স্কয়ার গ্রুপে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

যেসব সুবিধা পাবেনঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ১৫ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ ব্র্যাক এন্টারপ্রাইজ অফিশিয়াল ওয়েবসাইট ।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks