এইচএসসি পাসে অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি- আবেদন শেষ ১৩ নভেম্বর

Lima

October 28, 2026

অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ ২০২৬ দেশের স্বনামধন্য জুতা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে চাকরি প্রার্থীদের জন্য ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটি ২৬ অক্টোবর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ১৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন ।

একনজরেঃ অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামঅ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
প্রকাশের তারিখ২৬ অক্টোবর ২০২৬
পদসংখ্যানির্ধারিত নয়
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ২৬ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ১৩ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://apex4u.com/

প্রতিষ্ঠানের নামঃ অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ।

পদের নামঃ সেলস অ্যাসোসিয়েট

বিভাগঃ  রিটেল বিজনেস

দায়িত্বঃ দৈনন্দিন স্টোর পরিচালনার নির্দেশিকা অনুসরণ করে ক্রেতাদের সেবা প্রদানের জন্য স্টোর প্রস্তুত রাখা।অ্যাপেক্সের ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং নির্দেশিকা অনুযায়ী পণ্য সঠিকভাবে প্রদর্শন নিশ্চিত করা। ক্রেতাদের কাছে কার্যকরভাবে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা ও প্রদর্শনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা।উন্নত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিত করা।

চাকরি ধরণঃ ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পাস ।

অন্যান্য যোগ্যতাঃ দৈনিক স্টোর পরিচালনায় দক্ষ হতে হবে।

অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই

আরও পড়ুনঃ কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ-আবেদন শেষ ৩১ অক্টোবর

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।

প্রার্থীর বয়সঃ ২২ থেকে ৩০ বছরের মাধ্য হতে হবে ।

কর্মক্ষেত্রঃ অফিসে ।

কর্মস্থলঃ  চট্টগ্রাম, কুমিল্লা।

কারা আবেদন করবেনঃ ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একটি সুপরিচিত করপোরেট ব্র্যান্ডে ক্যারিয়ার শুরু করার এটি বড় সুযোগ। কাজের শুরুতেই কাস্টমার সার্ভিস ও রিটেল ম্যানেজমেন্টের ওপর প্রফেশনাল ট্রেনিং দেওয়া হয়, যা ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে সাহায্য করবে।

আরও পড়ুনঃ আড়ংয়ে নিয়োগ চলছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদনের শেষ সময় ৪ নভেম্বর

যেসব সুবিধা পাবেনঃ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি , প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন ।

আবেদনের শেষ সময়ঃ ১৩ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।

সূত্রঃ অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট।

1 thought on “এইচএসসি পাসে অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি- আবেদন শেষ ১৩ নভেম্বর”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks