আরএফএল গ্রুপে নিয়োগ ২০২৬- অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে চাকরির সুযোগ

Lima

October 26, 2026

আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি করপোরেট সেলস বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ । আবেদন শুরু হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ১৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নাম আরএফএল গ্রুপ
প্রকাশের তারিখ১৫ অক্টোবর ২০২৬
পদসংখ্যা১০০
লোকবল নিয়োগ১০০ জন
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ১৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ১৪ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://rflbd.com/

প্রতিষ্ঠানের নামঃ  আরএফএল গ্রুপ

পদের নামঃ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগঃ করপোরেট সেলস

দায়িত্বঃ নতুন করপোরেট গ্রাহক তৈরি করা এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করা। করপোরেট প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, এনজিও ও প্রাতিষ্ঠানিক ক্রেতাদের কাছে আরএফএল গ্রুপের এফএমসিজি, প্লাস্টিক ও নন-প্লাস্টিক পণ্যের প্রচার ও বিক্রয় করা। কার্যকর বিক্রয় পরিকল্পনা ও গ্রাহকদের নিয়মিত যোগাযোগের মাধ্যমে মাসিক বিক্রয় এবং অর্থ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।

চাকরি ধরণঃ ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ।

অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই ।

আরও পড়ুনঃ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নতুন নিয়োগ- অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই।

প্রার্থীর বয়সঃ ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মক্ষেত্রঃ অফিসে।

কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন জায়গায় ।

কারা আবেদন করবেনঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপে কাজের মাধ্যমে সরাসরি ডিলার ম্যানেজমেন্ট, সেলস স্ট্র্যাটেজি এবং টিম লিডারশিপের বাস্তবমুখী ও প্রফেশনাল প্রশিক্ষণ পাওয়া যায়।

আরও পড়ুনঃ সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-অফিসার পদে আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

যেসব সুবিধা পাবেনঃ যাতায়াত ভাতা , প্রভিডেন্ট ফান্ড, ট্যুর অ্যালাউন্স,মোবাইল বিল,পারফরম্যান্স বোনাস,বছরে ২টি উৎসব বোনাসসহ আরও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ।

আবেদনের শেষ সময়ঃ ১৪ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ আরএফএল গ্রুপ অফিশিয়াল ওয়েবসাইট ।

1 thought on “আরএফএল গ্রুপে নিয়োগ ২০২৬- অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে চাকরির সুযোগ”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks