ইউনিয়ন পরিষদে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসে চাকরির সুযোগ

Lima

October 19, 2026

ইউনিয়ন পরিষদে নিয়োগ ২০২৬ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়। জেলার অধীন ইউনিয়ন পরিষদগুলোতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোট ৮৬ জন নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে । ১২ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে । আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত । অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ।

একনজরেঃ ইউনিয়ন পরিষদে নিয়োগ ২০২৬

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নামনেত্রকোনা জেলা প্রশাসক
প্রকাশের তারিখ১২ অক্টোবর ২০২৬
পদসংখ্যা১ টি
লোকবল নিয়োগ৮৬ জন
চাকরির ধরণসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ১২ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://netrokona.gov.bd/

প্রতিষ্ঠানের নামঃ নেত্রকোনা জেলা প্রশাসক

পদের নামঃ  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

বেতনঃ গ্রেড-১৬ , ২১৯০০ থেকে ৫২৯০০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে এইচএসসি অথবা সমমানের পাস হতে হবে ।

অন্যান্য যোগ্যতাঃ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

আরও পড়ুনঃ এইচএসসি পাসেই নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ! 

প্রার্থীর ধরণঃ নারী ও পুরুষ উভয় প্রার্থী।

প্রার্থীর বয়সঃ ১৮ থেকে ৩২ বছর।

কর্মস্থলঃ নেত্রকণা।

কর্মক্ষেত্রঃ ইউনিয়ন পরিষদে ।

যেসব সুবিধা পাবেনঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর অনুযায়ী প্রাপ্য হবেন।

আবেদন ফিঃ পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জসহ সর্বমোট ১১২ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৫৬ টাকা।

এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ এটি সম্পূর্ণ সরকারি চাকরি। বেসরকারি চাকরির মতো এখানে হুট করে চাকরি চলে যাওয়ার ঝুঁকি নেই। ফলে আপনি দীর্ঘমেয়াদি পেশাগত ও সামাজিক নিরাপত্তা পাবেন।

আরও পড়ুনঃ পুলিশের সিআইডিতে নিয়োগ ২০২৬-এসএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

আবেদনের শেষ সময়ঃ ১২ নভেম্বর ২০২৬ ।

আবেদন যেভাবেঃ আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ নেত্রকোনা জেলা প্রশাসক এর অফিশিয়াল ওয়েবসাইট ।

1 thought on “ইউনিয়ন পরিষদে নিয়োগ ২০২৬- এইচএসসি পাসে চাকরির সুযোগ”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks