ডাচ্-বাংলা ব্যাংক নিয়োগ ২০২৬ একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । দেশের পরিচিত বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে গ্রাহক সেবা ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং কার্যক্রমের জন্য সুপরিচিত ডাচ্-বাংলা ব্যাংক নতুন জনবল নিয়োগের উদ্দেশ্যে ১৬ আগস্ট ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাদের ব্যাংকিংখাতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে তাদের জন্য এটি একটি দারুন সুযোগ । আবেদন শুরু হয়েছে ১৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে ,আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
একনজরেঃ ডাচ্-বাংলা ব্যাংক নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ডাচ্-বাংলা পিএলসি |
| প্রকাশের তারিখ | ১৬ আগস্ট ২০২৬ |
| পদসংখ্যা | ১ টি |
| লোকবল নিয়োগ | উল্লেখ নেই |
| চাকরির ধরণ | চুক্তিভিত্তিক ও অস্থায়ী (ডাচ-বাংলা ব্যাংকের অধীনে ডিপ্লয়মেন্ট) |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১৬ আগস্ট ২০৬ |
| আবেদনের শেষ | ৩১ আগস্ট ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.dutchbanglabank.com/ |
প্রতিষ্ঠানের নামঃ ডাচ্-বাংলা পিএলসি
পদের নামঃ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
দায়িত্বঃ ব্যাংকের গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য বা সেবা প্রদান । গ্রাহকের বিভিন্ন প্রশ্ন , অভিযোগ ও অমস্যা মনোযোগ দিয়ে শুনে সমাধানের ব্যবস্থা করা । অ্যাকাউন্ট ,কার্ড ও লেনদেনসহ প্রয়োজনীয় ব্যাংকিং বিষয়ে গ্রাহককে সাহায্য করা ।
চাকরির ধরণঃ ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাকোত্তর পাস ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার চালনা এবং কল সেন্টার সিস্টেম ব্যবহারের প্রাথমিক জ্ঞান। কাস্টমারদের সমস্যা বোঝার জন্য ভালো ইন্টারপার্সোনাল স্কিল। বাংলা ও ইংরেজি ভাষায় স্পষ্ট এবং সুন্দরভাবে কথা বলার যোগ্যতা।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
বেতনঃ ২০,০০০ টাকা
আরও চাকরির খবরঃ ১। নিটল-নিলয় গ্রুপে নিয়োগ ২০২৬
২। এসএসসি পাসেই ইসলামী ব্যাংকে চাকরি
৩। লাজ ফার্মায় নতুন নিয়োগ ২০২৬
প্রার্থীর ধরণঃ নারী-পুরুষ উভয়েই
প্রার্থীর বয়সঃ ২৩ থেকে ৩২ বছর
কর্মক্ষেত্রঃ অফিসে
কর্মস্থলঃ ঢাকা
কারা আবেদন করবেন এবং কেন আবেদন করবেনঃ যারা সদ্য স্নাতক বা স্নাকোত্তর অর্জন করে একটি ভালো বেসরকারি চাকরি খুঝছেন এটি তাদের জন্য উপযুক্ত । যারা ব্যাংকিংখাতে ক্যারিয়ার গড়তে চান এটি তাদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ ।
যেসব সুবিধা পাবেনঃ প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ।
আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।
সূত্রঃ বিডিজবস ডটকম
1 thought on “ডাচ্-বাংলা ব্যাংক নিয়োগ ২০২৬-নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ”