ব্র্যাক অফিসার নিয়োগ ২০২৬-আবেদন ২৫জুলাই পর্যন্ত

Lima

July 23, 2026

ব্র্যাক অফিসার নিয়োগ ২০২৬- নতুন জনবল নিয়োগের ঘোষনা দিয়েছে।বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRACK)।দেশের উন্নয়ন,দারিদ্র্য বিমোচন এবং সামাজিক পরিবর্তনে কাজ করার আগ্রহ থাকলে এতি হতে পারে আপনার জন্য একটি অসাধারণ ক্যারিয়ার সুযোগ। অফিসার পদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২১ জুলাই থেকে ,চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরেঃ ব্র্যাক অফিসার নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নাম ব্র্যাক (BRACK)
প্রকাশের তারিখ ২১ জুলাই ২০২৬
পদসংখ্যা ২টি
লোকবল নিয়োগ নির্ধারিত নয়
চাকরির ধরণবেসরকারি
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর তারিখ২১ জুলাই ২০২৬
আবেদনের শেষ২৫ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.brac.net/
চাকরির খবরবিডিজবস ক্যারিয়ার

প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক (BRACK)

পদের নামঃ আউটরিচ অফিসার

বিভাগঃ মাইগ্রেশন প্রোগ্রাম।

দায়িত্বঃ নিরাপদ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। ঝুঁকিপূর্ণ যুবক, স্কুলছুট শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও অসহায় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা। স্কুল, কলেজ, বাজার ও স্থানীয় কমিউনিটিতে সচেতনতামূলক সভা, আলোচনা এবং প্রচারণার আয়োজন করা। অবৈধ অভিবাসনের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত ও পর্যবেক্ষণ করা। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং কমিউনিটি নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। মাঠপর্যায়ের কার্যক্রমের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি করা।

চাকরির ধরণঃ পূর্ণকালীন ।

শিক্ষাগত যোগ্যতাঃ সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান , উন্নয়ন ও অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনঃ আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধাঃ সংস্থার নীতিমালা অনুযায়ী ।

প্রার্থীর ধরণঃ নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বয়সঃ ২৪–৩৫ বছর ।

কর্মক্ষেত্রঃ মাঠপর্যায়ে ।

কর্মস্থলঃ ঢাকা

কারা আবেদন করবেনঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতক (BSS) ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ এ পদে কাজের মাধ্যমে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করার সুযোগ রয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং একটি স্বনামধন্য উন্নয়ন সংস্থায় পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে।

আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখঃ আগামী ২৫ জুলাই ২০২৬

সূত্রঃ ব্র্যাক অফিশিয়াল ওয়েবসাইট ।

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনের সময়সীমা শেষ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks