ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ ২০২৬

Lima

July 22, 2026

ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ ২০২৬ প্রকাশ করা হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। প্রতিষ্ঠানটি লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার পদে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, এটি তাদের জন্য আকর্ষণীয় সুযোগ । ২০ জুলাই ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে ,আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ ২০২৬

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম ঢাকা ব্যাংক পিএলসি
প্রকাশের তারিখ ২০ জুলাই ২০২৬
চাকরির ধরনবেসরকারি
লোকবল নিয়োগনির্ধারিত নয়
পদসংখ্যা১টি
আবেদন শুরুর তারিখ২০ জুলাই ২০২৬
আবেদন শেষ৩১ জুলাই ২০২৬
বেতনআলোচনা সাপেক্ষে
অফিশিয়াল ওয়েবসাইটhttps://dhakabank.com.bd/
আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে
চাকরির খবর বিডিজবস ক্যারিয়ার
আবেদনের মাধ্যম অনলাইন

প্রতিষ্ঠানের নামঃ ঢাকা ব্যাংক পিএলসি।

পদের নামঃ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার ।

পদসংখ্যাঃ নির্ধারিত নয় ।

দায়িত্বঃ প্রয়োজনীয় অনুযায়ী বাংলাদেশের জজ কোর্ট, ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন আদালতে ব্যাংকের পক্ষে হাজিরা দেওয়া ও আইনগত বিষয় দেখাশোনা করা।নোটিশ, আরজি, লিখিত জবাব, এফিডেভিট, আবেদনপত্র, এবং আপিল-রিভিশন সংক্রান্ত নথিপত্র খসড়া তৈরি, পর্যালোচনা ও আইনি মতামত দেওয়া।

আরও পড়ুনঃ ট্রাস্ট ব্যাংক TACO নিয়োগ ২০২৬

চাকরির ধরণঃ ফুলটাইম

প্রার্থীর ধরণঃ নারী-পুরুষ উভয়

বয়সসীমাঃ উল্লেখ নেই ।

কর্মক্ষেত্রঃ অফিসে।

কর্মস্থলঃ দেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতাঃ এলএলবি ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আইনি বিভাগ বা লিটিগেশন ইউনিটে কাজের দক্ষতা।

কারা আবেদন করবেনঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি (LL.B.) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট আইনি কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ এখানে যোগ দিলে ব্যাংকিং খাতের জটিল ও বৈচিত্র্যময় আইনি বিষয়—যেমন অর্থ ঋণ আদালত আইন, দেউলিয়া আইন, রিট মামলা এবং করপোরেট গভর্ন্যান্স নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পাওয়া যায়। তাছাড়া এখানে কাজের মাধ্যমে কাজের স্থায়িত্ব এবং পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।

অন্যান্য সুবিধাঃ ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ঢাকা ব্যাংক পিএলসি ওয়েবসাইট এ দেওয়া অফিশিয়াল নোটিশের নিচে দেওয়া লিংকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়ঃ ৩১ জুলাই ,২০২৬।

সূত্রঃ ঢাকা ব্যাংক পিএলসি অফিশিয়াল ওয়েবসাইট।

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনের সময়সীমা শেষ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

1 thought on “ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ ২০২৬”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks