ট্রাস্ট ব্যাংক TACO নিয়োগ ২০২৬: আবেদন শুরু

Lima

July 21, 2026

ট্রাস্ট ব্যাংক (TACO) নিয়োগ ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়মিতভাবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার (TACO)পদে জনবল নিয়োগ দিয়ে থাকে। এন্ট্রি-লেভেলের এই পদটি মূলত ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য তৈরি। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।আবেদন ২০ জুলাই থেকে শুরু হয়েছে-চলবে ১৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তিঃট্রাস্ট ব্যাংক (TACO) ২০২৬

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার (TACO)
পদসংখ্যা নির্ধারিত নয় ।
প্রকাশের তারিখ২০ জুলাই ২০২৬
প্রার্থীর ধরন নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন ।
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল দেশের যেকোনো স্থানে
আবেদন শুরু২০ জুলাই,২০২৬
আবেদনের শেষ সময়১৯ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://www.tblbd.com/

আবেদনের যোগ্যতাঃ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।এসএসসি এবং এইচএসসি তে জিপিএ ৫ স্কেলে নূন্যতম ৩ এবং স্নাতক- স্নাতকোত্তর ৪ স্কেলে নূন্যতম ২.৫০থাকতে হবে।

কারা আবেদন করবেনঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এ পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ এ পদে কাজের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম, নগদ অর্থ লেনদেন, হিসাব সংরক্ষণ এবং গ্রাহকসেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।একটি প্রতিষ্ঠিত বেসরকারি ব্যাংকে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হতে পারে।

আবেদনের মাধ্যমঃ অনলাইন

আবেদন যেভাবে করবেনঃ আবেদন করতে এখানে ক্লিক করুন ।

আবেদন করতে যা প্রয়োজনঃ যারা ধৈর্যশীল, দ্রুত ও নির্ভুল হিসাব করতে পারেন এবং কাস্টমারদের হাসিমুখে সেবা দেওয়ার মানসিকতা রাখেন। কম্পিউটার পরিচালনায় (বিশেষ করে MS Excel ও Word) প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। ব্যাংকিং একটি অত্যন্ত সম্মানজনক পেশা। ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ সেনাবাহিনী কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান হওয়ায় এখানে কাজের পরিবেশ অত্যন্ত পেশাদার, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ।

১। সকল শিক্ষাগত সনদের তথ্য।

২। জাতীয় পরিচয় পত্রের তথ্য।

৩। পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৪। স্বাক্ষরের স্ক্যান ছবি ।

নির্বাচন প্রক্রিয়াঃ

ধাপবিবরণ
১।আবেদন জমা সম্পূর্ণ অনলাইন
২।প্রাথমিক বাছাই মেধাভিত্তিক শর্টলিস্টিং
৩। লিখিত পরীক্ষাসাধারণ জ্ঞান ইংরেজি, গণিত, ব্যাংকিং বিষয়ক প্রশ্ন ।
৪। ভাইভা লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সরাসরি সাক্ষাৎকার ।

আবেদনের শেষ তারিখঃ ১৯ আগস্ট ,২০২৬। ইতোমধ্যে এই আবেদনটির সময়সীমা শেষ হয়েছে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

সূত্রঃ ট্রাস্ট ব্যাংক (TACO) নিয়োগ ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks