ইজি ফ্যাশনে ৩০০ জনের বিশাল নিয়োগ, বেতন সর্বোচ্চ ২৫ হাজার টাকা

Lima

November 25, 2026

ইজি ফ্যাশন নিয়োগ ২০২৬ বিজ্ঞপ্তিতে ৩০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ফ্যাশন ও রিটেইল খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য প্রতিষ্ঠানটি ২৩ নভেম্বর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকেই , আবেদন করা যাবে ২১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরে: ইজি ফ্যাশন নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামইজি ফ্যাশন লিমিটেড
প্রকাশের তারিখ২৩ নভেম্বর ২০২৬
পদসংখ্যা৩০০টি
লোকবল নিয়োগ৩০০ জন
চাকরির ধরনবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ২৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ২১ ডিসেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttps://easyfashion.com.bd/

প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড

পদের নাম: সেলসম্যান (ঈদ প্যাকেজ)

দায়িত্ব: সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে। দলগত পরিবেশে মিলেমিশে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্যতার প্রদর্শন করে শো-রুমের সর্বোচ্চ বিক্রয় নিশ্চিত করতে হবে। নতুন ফ্যাশন ট্রেন্ড সর্ম্পকে সচ্ছ ধারণা রেখে শো-রুমের ডিসপ্লে সেটআপ করতে হবে। সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করা এবং তাদের মূল্যায়ন করা এবং বিক্রয় সংক্রান্ত বিভিন্ন উপায় নিয়ে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ করা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পাস হতে হবে।

অভিজ্ঞতা:  সর্বোচ্চ ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে; তবে অভিজ্ঞতা না থাকলেও ফ্রেশাররা আবেদন করতে পারবেন।

চাকরির পাশাপাশি অনলাইন থেকে আয় করার ৫টি কার্যকর উপায়

বেতন: মাসিক ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা।

চাকরি ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

প্রার্থীর বয়স: ১৮ থেকে ২৮ বছর।

কর্মক্ষেত্র: ইজি ফ্যাশনের শোরুম/আউটলেট।

কর্মস্থল: দেশের যেকোন স্থানে ।

কারা আবেদন করবেন: রিটেইল, ডাইরেক্ট সেলিং/মার্কেটিং, বুটিক বা ফ্যাশন খাতে সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। তবে অভিজ্ঞতা না থাকলেও ফ্রেশারদের আবেদন করার সুযোগ রয়েছে।

কেন এই চাকরিটি বিবেচনা করবেন: যদি আপনি রিটেইল, ফ্যাশন বা সেলস খাতে ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য এটি একটি ভালো সুযোগ।পাশাপাশি মাসিক ২২,০০০–২৫,০০০ টাকা বেতন। সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা থাকলে যেমন আবেদন করা যাবে, তেমনি ফ্রেশারদেরও আবেদন করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ ২০২৬- বেতন ও সুযোগ-সুবিধা জানুন

যেসব সুবিধা পাবেন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬ ।

আবেদন করবেন যেভাবে: আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইজি ফ্যাশন লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট ।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks