অভিজ্ঞদের জন্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ- আবেদন শেষ ১৫ নভেম্বর

Lima

November 5, 2026

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ ২০২৬ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যাঞ্চ রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের উদ্দেশ্যে ৩ নভেম্বর ২০২৬ তারিখ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে , আবেদন করা যাবে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরেঃ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ ২০২৬

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নামবেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
প্রকাশের তারিখ৩ নভেম্বর ২০২৬
পদসংখ্যানির্ধারিত নয়
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরনবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ ৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ১৫ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.bgcb.com.bd/

প্রতিষ্ঠানের নামঃ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নামঃ রিলেশনশিপ ম্যানেজার (জেও টু ইও)

বিভাগঃ ব্র্যাঞ্চ রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং

দায়িত্বঃ শাখার রিটেইল ও এসএমই ব্যাংকিং ব্যবসার মাসিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা।ব্যক্তিগত গ্রাহক, পেশাজীবী, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করা।বাজার পরিদর্শন, পরিচিতি ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন ঋণগ্রহীতা ও গ্রাহক সংগ্রহ করা। ব্যাংকের ঋণনীতি অনুযায়ী ঋণ প্রক্রিয়াকরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা।ঋণ কার্যক্রম পর্যবেক্ষণ, ঋণ আদায় এবং প্রয়োজনে ঋণের শ্রেণিবিন্যাস নিশ্চিত করা। ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা, নিয়মকানুন এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করা।

চাকরি ধরণঃ ফুলটাইম।

শিক্ষাগত যোগ্যতাঃ স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ২ বছরের চাকরি অভিজ্ঞতা ।

আরও পড়ুনঃ জনবল নিয়োগ দেবে বিকাশ-আবেদন শেষ ১৭ নভেম্বর

বেতনঃ আলোচনা সাপেক্ষে।

প্রার্থীর ধরনঃ  নারী-পুরুষ উভয়েই ।

প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।

কর্মক্ষেত্রঃ অফিসে ।

কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন জায়গায় ।

কারা আবেদন করবেনঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে । যেকোনো স্বনামধন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ সাধারণত ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞ পদের জন্য বয়সের কঠোর সীমাবদ্ধতা থাকে। কিন্তু এই বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, যা ব্যাংকিং ক্যারিয়ারে নতুন করে বড় ব্রেক বা পদোন্নতি পাওয়ার একটি চমৎকার সুযোগ।

আরও পড়ুনঃ মিনিস্টারে সেলস অ্যাসোসিয়েট – এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

যেসব সুবিধা পাবেনঃ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি আকর্ষণীয় বেতন ও চমৎকার সুযোগ-সুবিধা প্রদান করবে।এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়ঃ ১৫ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিঅফিশিয়াল ওয়েবসাইট ।



1 thought on “অভিজ্ঞদের জন্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ- আবেদন শেষ ১৫ নভেম্বর”

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks