আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ ২০২৬ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডে ৩৫ জনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে ১ নভেম্বর ২০২৬ তারিখে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আবেদন শুরু ৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে, আবেদন করা যাবে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
একনজরেঃআয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ ২০২৬
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট |
| প্রকাশের তারিখ | ১ নভেম্বর ২০২৬ |
| পদসংখ্যা | ৩ টি |
| লোকবল নিয়োগ | ৩৫ জন |
| চাকরির ধরন | সরকারি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ৩ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ২৩ নভেম্বর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://itiiu.portal.gov.bd/ |
১.পদের নামঃ ব্যক্তিগত সহকারী – পদসংখ্যা -১০ টি
বেতনঃ গ্রেড -১৩, ২৪,০০০-৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমান পাস।
২.পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -পদসংখ্যা -১২ টি
বেতনঃ গ্রেড-১৬ ,২১,৯০০-৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পাস ।
৩.পদের নামঃ অফিস সহায়ক– পদসংখ্যা -১৩ টি
বেতনঃ গ্রেড-২০ ,২০,০০০-৪৮,৪০০ টাকা।
আরও পড়ুনঃ এসএসসি পাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরি- আবেদন শুরু ১ নভেম্বর
প্রার্থীর ধরনঃ নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
প্রার্থীর বয়সঃ ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন জায়গায় ।
যেসব সুবিধা পাবেনঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
আবেদন ফিঃ টেলিটকের সার্ভিস চার্জসহ ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা ।
এই চাকরিটি কেন বিবেচনা করবেনঃ এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত স্থায়ী সরকারি চাকরি। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থায় কাজ করার মাধ্যমে পেশাগত ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে।সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে একটি বিশেষায়িত গোয়েন্দা ইউনিটে কাজ করার কারণে এখানকার কর্মপরিবেশ অত্যন্ত পেশাদার, ডাইনামিক এবং শিক্ষণীয়।
আরও পড়ুনঃ এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি- নিয়োগ ১৬ পদে
আবেদনের শেষ সময়ঃ ২৩ নভেম্বর ২০২৬।
আবেদন যেভাবেঃ আবেদনের বিস্তারিত দেখুন এখানে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট অফিশিয়াল ওয়েবসাইট।