স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নতুন নিয়োগ- অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Lima

October 25, 2026

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি একটি শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির ক্যারিয়ার পোর্টালে ১৯ অক্টোবর ২০২৬ তারিখে করপোরেট ব্যাংকিং বিভাগের জন্য ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন শুরু হয়েছে ১৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ,আবেদন করা যাবে ৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

একনজরেঃ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামস্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
প্রকাশের তারিখ১৯ অক্টোবর ২০২৬
পদসংখ্যানির্ধারিত নয়
লোকবল নিয়োগউল্লেখ নেই
চাকরির ধরণবেসরকারি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ৫ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.standardbankbd.com/en

প্রতিষ্ঠানের নামঃ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

পদের নামঃ ইউনিট হেড

বিভাগঃ করপোরেট ব্যাংকিং।

দায়িত্বঃ  ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী সম্পদ, আমানত, আয় ও মুনাফা বৃদ্ধির মাধ্যমে করপোরেট ব্যাংকিং বিভাগের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নতুন করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহের জন্য ব্যবসায়িক কৌশল তৈরি ও বাস্তবায়ন করা এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। করপোরেট ঋণ, আমানত, বৈদেশিক বাণিজ্য অর্থায়ন, ক্যাশ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার ব্যবসা সম্প্রসারণ করা।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে ।

অন্যান্য যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ ব্যাংকিং খাতে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ ব্র্যাক ব্যাংকে অফিসার নিয়োগ ২০২৬-অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ, শেষ সময় ২৬ অক্টোবর

বেতনঃ আলোচনা সাপেক্ষে ।

চাকরি ধরণঃ ফুলটাইম

প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ উভয়েই ।

প্রার্থীর বয়সঃ ৩০ থেকে ৫০ বছর হতে হবে।

কর্মক্ষেত্রঃ ব্যাংকে ।

কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন জায়গায় ।

কারা আবেদন করবেনঃ  যেসব প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/অনার্স অথবা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এবং ব্যাংকিং খাতে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি অভিজ্ঞ ব্যাংকারদের জন্য ক্যারিয়ার উন্নয়নের একটি ভালো সুযোগ হতে পারে। বিশেষ করে করপোরেট ব্যাংকিং খাতে অভিজ্ঞ প্রার্থীরা এখানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন।

যেসব সুবিধা পাবেনঃ প্রভিডেন্ট ফান্ড,মোবাইল বিল,ক্রেডিট কার্ড ,গ্র্যাচুইটি,উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন ।

আরও পড়ুনঃ সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-অফিসার পদে আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

আবেদনের শেষ সময়ঃ  ৫ নভেম্বর ২০২৬।

আবেদন যেভাবেঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ  স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks