এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড টেরিটরি সেলস অফিসার নিয়োগ ২০২৬

Lima

July 16, 2026

এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সেলস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড বাংলাদেশের পরিচিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড “টেরিটরি সেলস অফিসার “পদে যোগ্য জনবল নিয়োগ দিতে চলেছে । নিচে বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো । এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড টেরিটরি সেলস অফিসার বিভাগে আবেদন শুরু ২ জুলাই থেকে, আবেদন করা যাবে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরেঃ এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 বিষয়বিস্তারিত তথ্য
 প্রতিষ্ঠানের নামএসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
 চাকরি ধরনবেসরকারি চাকরি
 প্রকাশের তারিখ ২ জুলাই ২০২৬
 পদসংখ্যানির্ধারিত নয়
 চাকরির খবরবিডিজবস পোস্ট
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর  তারিখ ০২ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ০১ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.smc-bd.org/

প্রতিষ্ঠানের নামঃ এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ।

পদের নামঃ টেরিটরি সেলস অফিসার

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে ।

দায়িত্বঃ উপযুক্ত ডিস্ট্রিবিউটর নির্বাচন করা এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা। প্রতিটি ডিস্ট্রিবিউটরের নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ নিশ্চিত করা। সেলস রিপ্রেজেন্টেটিভদের আউটলেট কাভারেজ, পণ্যের সঠিক প্রদর্শন এবং বিক্রয় বৃদ্ধির কার্যক্রম তদারকি করা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাজ সম্পন্ন করা।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ৩ বছর (বিক্রয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য )

অন্যান্য যোগ্যতাঃ এমএস অফিস অ্যাপ্লিকেশন দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালনায় দক্ষ ও লাইসেন্স থাকতে হবে।

চাকরির ধরনঃ ফুল টাইম

প্রার্থীর ধরনঃ নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবে ।

কর্মস্থলঃ দেশের বিভিন্ন অঞ্চল (নির্দিষ্ট টেরিটরি অনুযায়ী) ।

কর্মক্ষেত্রঃ অফিসে

অন্যান্য সুবিধাঃ  প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ।

কারা আবেদন করবেনঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা। যারা সেলসে ক্যারিয়ার গড়তে চান তারা এ পদে আবেদন করতে পারেন ।

কেন এই চাকরিটি বিবেচনা করবেনঃ এসএমসি (Social Marketing Company) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং অত্যন্ত সুপরিচিত একটি ব্র্যান্ড। এখানে কাজ করা যেকোনো সেলস পেশাদারের প্রোফাইলে একটি শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু যোগ করে।

আবেদনের শেষ সময়ঃ ০১ আগস্ট ২০২৬ ।

আবেদন পদ্ধতিঃ আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্রঃ এসএমসি অফিশিয়াল ওয়েবসাইট ।

বিশেষ দ্রষ্টব্যঃ এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন গ্রহণের সময় শেষ হয়েছে। বর্তমানে এই পদে আবেদন করার সুযোগ নেই। ভবিষ্যতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে আপডেট জানানো হবে।

Leave a Comment

সকল নতুন চাকরির সার্কুলার পেতে নোটিফিকেশন Allow করুন। Allow No thanks